• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ রাত ১১:৩২:২৩ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

আরব আমিরাতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

১৮ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০০:৪৬

আরব আমিরাতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস এবং দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Ad

১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে দুবাই কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সন্ধ্যায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক আলোচনা সভা শুরু হয়। পরে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

শ্রম কাউন্সিলর আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি শারজাহ সভাপতি আলহাজ এম এ বাশার, বাংলাদেশ সমিতি আজমানের সভাপতি এম এ কুদ্দুস, আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, প্রকৌশলী মাহে আলম, মহিলা দলের সভাপতি স্বপ্না মনি, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সাংবাদিক  শিবলী আল সাদিক, হারুনুর রশিদ এবং ফুজিরাহ বাংলাদেশ সমিতির সভাপতি মো. বেলাল প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪৮

২ দিন বন্ধ থাকবে ব্যাংক
২ দিন বন্ধ থাকবে ব্যাংক
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:২৯


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০




Follow Us