• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৮:৪০ (26-Jun-2026)
  • - ৩৩° সে:

চলতি বছরে হামে মৃত্যু ৭০০ ছাড়ালো

২৬ জুন ২০২৬ বিকাল ০৪:৪৮:৩২

চলতি বছরে হামে মৃত্যু ৭০০ ছাড়ালো

অনলাইন ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে।

২৬ জুন শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২৫ জুন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৬ জুন শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কোনো নিশ্চিত মৃত্যু না হলেও সন্দেহভাজন হামে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৬৯ জন শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১০৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭০২ জন শিশুর মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










চলতি বছরে হামে মৃত্যু ৭০০ ছাড়ালো
চলতি বছরে হামে মৃত্যু ৭০০ ছাড়ালো
২৬ জুন ২০২৬ বিকাল ০৪:৪৮:৩২

Follow Us