• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১৮:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

তিউনিসিয়ার সঙ্গে ড্র করেছে ব্রাজিল

১৯ নভেম্বর ২০২৫ সকাল ০৯:১৪:৪৪

তিউনিসিয়ার সঙ্গে ড্র করেছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: পিছিয়ে পড়ার পর পেনাল্টি মিসে তিউনিসিয়ার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়লো ব্রাজিল। ১৮ নভেম্বর মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা।

Ad

ম্যাচের ২৩ মিনিটে হাজেম মাস্তুরির গোলে লিড নেয় তিউনিসিয়া। প্রথমার্ধেই অবশ্য সমতায় ফেরে আনচেলত্তির দল। প্রতিপক্ষের ডিফেন্ডার ব্রুনের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় ব্রাজিল।

Ad
Ad

ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে এস্তেভোঁর গোলে সমতায় ফেরে সেলেসাওরা। এরপর ৭৬ মিনিটে ডি-বক্সে ভিতো হকে ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় ব্রাজিল।

যদিও লুকাস পাকেতার মিস শটে লিড নেয়ার সুযোগ হাতছাড়া করে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে ১-১ গোলের ড্র'য়ে নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯


Follow Us