• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ রাত ০৮:৫৭:২৬ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রী চাইলে রাজনীতিতেও জড়াতে চান নায়ক জায়েদ খান

১৯ আগস্ট ২০২৩ সকাল ০৯:৪২:৫৭

আমিরাত প্রতিনিধি: প্রধানমন্ত্রী চাইলে রাজনীতিতেও জড়াতে চান বলে জানিয়েছেন ঢাকাই চলচিত্রের নায়ক জায়েদ খান। কারণ, সিনেমার মতো রাজনীতি আর কোথাও নেই। যেটাতে তার অভিজ্ঞতা রয়েছে।

১৭ আগস্ট বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র আয়োজনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

Ad
Ad

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ‘নারীরা জায়েদ খানে আটকায়’, এমনটা বলেছেন বলেও জানালেন সয়ং জায়েদ খান নিজেই। আবার সাংবাদিকদের সামনে নিয়ে ঢালিউড চলচিত্রের এই অভিনেতা করলেন গানও।

Ad

দুবাইয়ে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র আয়োজনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের পর্দার পেছনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সবসময় আলোচনায়-সমালোচনায় থাকা এই নায়ক জানান, শুটিং করতে গিয়ে একবার কুমির থাকা নদীতে না জেনে তার সাঁতার কাটতে হয়েছিল।

তিনি আরও জানান, ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল, বড় পর্দায় নায়কের অভিনয় করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার সময়ে তিনি একবার এই কথাটি বন্ধুদের সঙ্গে শেয়ার করেছিলেন। তারপর থেকেই তাকে ক্যাম্পাসে মেয়েরা নায়ক বলেই সম্বোধন করতেন, এমনটাই জানানা যায়েদ খান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২
নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২
৭ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১১








Follow Us