• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৮:৩০ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

পথচারীকে মারধর, মডেল মনিকার বিরুদ্ধে মামলা

১৩ মার্চ ২০২৬ দুপুর ১২:২৫:০৭

পথচারীকে মারধর, মডেল মনিকার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানোর পর তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

১২ মার্চ বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন।

মামলায় অভিযোগ, গত ১০ মার্চ মঙ্গলবার বিকাল ৪টার দিকে গুলশান-২ রয়েল ব্লুয়ের বিপরীত পাশ দিয়ে এক বৃদ্ধ হাঁটছিলেন। রাস্তার মাঝে দাঁড়িয়ে মনিকা কবির টিকটক করার এক পর্যায়ে বৃদ্ধ ব্যক্তির ব্যাগ মনিকা কবিরের শরীরে লাগে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ওই বৃদ্ধকে আক্রমণ করেন, ব্যাগ ছুড়ে মারধর করেন।

অভিযোগে আরও বলা হয়, ইচ্ছাকৃতভাবে এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেন মনিকা। যার ফলে ভুক্তভোগী ব্যক্তি আরও অপমান ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন।

তাই মামলাটি আমলে নিয়ে আসামিকে আদালতে হাজির হতে সমন বা গ্রেফতারি পরোয়ারা জারির আবেদন করেছেন সাজ্জাদ। এ প্রেক্ষিতে গুলশান থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
১৮ জুন ২০২৬ সকাল ১১:২০:২৯


Follow Us