• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৩২:১৭ (08-Mar-2026)
  • - ৩৩° সে:

এবার ঈদে গান গাইছেন বুবলী, সঙ্গী ইমরান

৮ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৮:৪৬

এবার ঈদে গান গাইছেন বুবলী, সঙ্গী ইমরান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। প্রথমবারের মতো গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ঈদ আয়োজনেই গান পরিবেশন করবেন এই অভিনেত্রী। এ সময় তার সঙ্গে থাকবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

আয়োজক সূত্র জানিয়েছে, পেশাদার কণ্ঠশিল্পী না হয়েও বুবলী বেশ দক্ষতার সঙ্গে গানটি গেয়েছেন। ফলে ঈদের বিশেষ ‘ইত্যাদি’ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে তার এই পরিবেশনাকে।

Ad
Ad

জানা গেছে, গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ‘ইত্যাদি’র বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়।

Ad

এর আগে ইত্যাদির মঞ্চে অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ, সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি গান গেয়ে দর্শকদের চমকে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার বুবলী ও ইমরানের যুগল পরিবেশনা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করছেন আয়োজকেরা।

দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটি পরিচালনা করে আসছেন হানিফ সংকেত। তার পরিচালনায় নির্মিত এই অনুষ্ঠানে অতীতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, পারভীন সুলতানা দিতি, মৌসুমী এবং নোবেল ও অপি করিমের মতো তারকারাও গান পরিবেশন করেছেন।

আয়োজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, গানের নির্মাণশৈলী, লোকেশন ও শিল্পীদের পরিবেশনা মিলিয়ে এবারের পরিবেশনাটিও দর্শকপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, ঈদের বিশেষ ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সিদ্ধিরগঞ্জে নগদ টাকাসহ আটক ১২
সিদ্ধিরগঞ্জে নগদ টাকাসহ আটক ১২
৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩১:০৯



বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:১৬:৪৭



Follow Us