• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৪৩:৫২ (04-May-2026)
  • - ৩৩° সে:

ঈদে আসছে রাফীর ‘প্রেশার কুকার’, থাকছে চার নায়িকা

২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০০:৫৯

ঈদে আসছে রাফীর ‘প্রেশার কুকার’, থাকছে চার নায়িকা

বিনোদন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা। পোস্টারটিতে চারজন নারী চরিত্রকে ভিন্ন আবহে উপস্থাপন করা হয়েছে, যা ইতোমধ্যেই দর্শকমহলে কৌতূহল সৃষ্টি করেছে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী, ‘হাওয়া’ খ্যাত নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। পোস্টার শেয়ার করে রাফী জানান, ঢাকা শহরে নারীদের প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতা ও অভ্যন্তরীণ লড়াইয়ের প্রেক্ষাপটে এই সিনেমার গল্প সাজানো হয়েছে।

Ad
Ad

তিনি শহরটিকে নারীদের জন্য একটি ‘প্রেশার কুকার’-এর সঙ্গে তুলনা করে লেখেন, নারীদের নীরব আর্তনাদ সহ্য করতে না পেরেই এই প্রেশার কুকারে ‘সিটি’ বেজে ওঠে। প্রধান কোনো পুরুষ চরিত্র ছাড়াই বাণিজ্যিক ধারার সিনেমায় চার নারীকে কেন্দ্র করে এই ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন নির্মাতা।

Ad

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ‘প্রেশার কুকার’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। ‘পরাণ’, ‘সুরঙ্গ’ ও ‘তুফান’-এর মতো ব্যবসা সফল সিনেমার এই নির্মাতা জানান, এই ছবির মাধ্যমে তিনি বাণিজ্যিক বাংলা সিনেমায় নতুন এক ধারা তৈরি করতে চান। ঢাকার নাগরিক জীবনের সামাজিক দ্বন্দ্ব ও নারীদের ব্যক্তিগত সংগ্রামের গল্পটি চলতি বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us