নিজস্ব প্রতিবেদক: ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব পদে জয় পেয়েছেন বিএনপিপন্থি নীল প্যানেলের প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপি সমর্থিত ‘সবুজ প্যানেল’ কোনো পদেই জয় পায়নি।
১ মে শুক্রবার দিনগত রাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, ২৩টি পদের প্রতিটিতেই জয় পেয়ে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করেছে নীল প্যানেল, ফলে তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে যাচ্ছে।


দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে বুধ ও বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে এ ফলাফল প্রকাশ করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান বিজয়ী হয়েছেন।
সিনিয়র সহ-সভাপতি পদে মো. রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস) নির্বাচিত হয়েছেন।
সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. এলতুতমিশ সওদাগর (অ্যানি), সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহাদী হাসান জুয়েল এবং লাইব্রেরি সম্পাদক পদে খন্দকার মাকসুদুল হাসান (সবুজ) জয় পেয়েছেন।
এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে মারজিয়া হীরা, অফিস সম্পাদক পদে মো. আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক পদে মো. সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক পদে এ এস এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে শফিকুল ইসলাম (শফিক) নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে জয়ী হয়েছেন এ এইচ এম রেজওয়ানুল সাঈদ (রোমিও), ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম (মামুন), মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম (সায়েম), শেখ শওকত হোসেন এবং সৈয়দ সারোয়ার আলম (নিশান)।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে একতরফা ফলাফল আইনজীবী অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আওয়ামী লীগপন্থি কোনো প্যানেলের অংশগ্রহণ না থাকা, বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের পৃথক প্রতিদ্বন্দ্বিতা এবং রাজনৈতিক ও আঞ্চলিক সমীকরণ—সব মিলিয়ে এ ফলাফলে প্রভাব ফেলেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available