• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:১৭:৫৫ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর আদাবরে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউনে আগুন

১৩ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫৯:৩২

রাজধানীর আদাবরে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবর থানা এলাকার আহমেদ নগর বেড়িবাঁধে একটি পরিত্যক্ত প্লাস্টিক মালামালের স্তূপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

১৩ মার্চ শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে।

Ad
Ad

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, দুপুর ২টা ৩৪ মিনিটে আহমেদ নগর এলাকায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দুপুর ২টা ৫২ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Ad

প্রাথমিকভাবে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা এবং প্লাস্টিকজাত দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট সহায়তার জন্য পাঠানো হয়।

ঘটনাস্থলটি ফায়ার স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত। পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থাকায় ধোঁয়ার কুণ্ডলী অনেক দূর থেকে দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা চারদিক থেকে আগুন ঘিরে ধরে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১




ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৭





বীরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
বীরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৯:২৬


Follow Us