• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৫৮ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

২৫ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৫৩:৫৮

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৪ জানুয়ারি শনিবার বাদ এশা রাজধানীর গুলশান নিকেতন এলাকায় অবস্থিত নিকেতন দারুল কোরআন মাদ্রাসায় এ আয়োজন করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে রাতের খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. এ এস হায়দার পারভেজ, ডা. সালাহউদ্দিন সাঈদ, ফাউন্ডেশনের পরিচালক মাহফুজুল হক বাচ্চু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, শফিউল আলম দিদার, ওমাশা উমায়ূন মনি চৌধুরী, প্রফেসর ড. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরীসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ ও অতিথিরা।

দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০






Follow Us