• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৭:০২ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

ভারতের প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনায় জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ

২৫ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৪৮:৫০

ভারতের প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনায় জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Ad

শনিবার সন্ধ্যায় রাজধানীর ‘রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল’-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Ad
Ad

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন অংশ নেন।

অনুষ্ঠানকালে হাইকমিশনার প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০







ডিএনসিসি প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডিএনসিসি প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৯




Follow Us