• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৩:১৭ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

সহপাঠী হত্যার প্রতিবাদে ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১১ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:২৫:৪০

সহপাঠী হত্যার প্রতিবাদে ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এই অবরোধের কারণে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ফার্মগেটের আশেপাশে প্রধান সড়কগুলোতেও তীব্র যানজট দেখা দিয়েছে।

Ad

১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেন।

Ad
Ad

জানা গেছে, গত ১০ ডিসেম্বর বুধবার ছাত্রদলের দুই গ্রুপের মারামারিতে সাকিবুল হাসান নামে এইচএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থী নিহত হয়। সহপাঠী সাকিবুল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতেই শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে এই বিক্ষোভ শুরু করেছে।

শিক্ষার্থীদের এই আকস্মিক অবরোধের কারণে ফার্মগেট এলাকা এবং তার সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০



Follow Us