রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের সূত্রে জানা যায়, রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিয়মিত মাদক, জুয়া, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় ১৮ জুন বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টায় ডিবি পুলিশের একটি দল কোতয়ালী থানার ৭ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলী পাহাড়িকা টিকিট কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় রিটন চাকমা (৩৩), পিতা- অমর চাকমাকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় জনগণের মধ্যে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available