• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৬:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মহেশখালীতে অস্ত্রসহ বহু মামলার পলাতক আসামী গ্রেফতার

১৩ আগস্ট ২০২৩ দুপুর ০২:১৭:৩২

মহেশখালীতে অস্ত্রসহ বহু মামলার পলাতক আসামী গ্রেফতার

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে অস্ত্রসহ বহু মামলার পলাতক আসামী শাহাব উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ আগস্ট শনিবার দিবাগত রাত ৩ টার দিকে মনিপুর থেকে তাকে আটক করা হয়।

Ad

শাহাব উদ্দীন উপজেলার শাপলাপুর ইউনিয়নের ধুইল্যাছড়ি এলাকার বশির আহমদের পুত্র।

Ad
Ad

জানা যায়, শনিবার রাত ৩ টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকায় অভিযান পরিচালনা করে মহেশখালী থানা পুলিশের একটি টিম। এসময় ধুইল্যাছড়ি গ্রামের অস্ত্রসহ বহু মামলার ওই পলাতককে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি জানান, গোপন সংবাদের রাত ৩ টার দিকে মহেশখালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে পাহাড়ী এলাকা মনিপুর থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ (এলজি) এই আসামীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্বের ২টি অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে।

অস্ত্র উদ্ধারের বিষয়ে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us