• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ১১:৪৬:২৬ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৩

১৮ জুন ২০২৬ দুপুর ০২:৩২:৩৩

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৩

অনলাইন ডেস্ক: রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় ককটেল ফাটিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

১৮ জুন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের হয়

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘মহাখালীর আইসিডিডিআরবির সামনে কয়েকশ লোক জড়ো হয়েছিল। হঠাৎ করেই তারা ব্যানার নিয়ে মিছিল শুরু করে মহাখালী বাস টার্মিনালের দিকে যেতে থাকে। এ সময় মিছিল চলাকালে তারা ককটেল বিস্ফোরণ করে।’

তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানিয়েছে, এ সময় এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আর বেবি (৫০) ও শামীম হোসেন (৪৮)।

শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সকালে তিন-চার‍টা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের লোকজন এটি ঘটিয়েছে। যারা ঘটিয়েছে তাদের থেকে তিনজনকে আটক করা হয়েছে।

ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আব্দুল্লাহ আল ইমরান গণমাধ্যমকে জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। সুনির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো কর্মসূচির তথ্য আমাদের কাছে ছিল না। ব্যানারেও একটু ডিফরেন্ট শব্দ লেখা। আমরা তদন্ত করছি।

সূত্র: চ্যানেল ২৪, কালবেলা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us