• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:০৪:০০ (25-Apr-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে কিশোরের মরদেহ উদ্ধার

২৫ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৯:৪৫

নারায়ণগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

২৪ এপ্রিল শুক্রবার বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকায় সৌদি আরব প্রবাসী মিঠু মিয়ার মালিকানাধীন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

স্থানীয় বাসিন্দা সালমান জানান, বিকেলে এলাকায় দাঁড়িয়ে থাকা এক অপরিচিত কিশোরকে মোবাইলে এই বিষয়ে কথা বলতে শুনে তাদের সন্দেহ হয়। পরে তারা বাড়ির ভেতরে গিয়ে একটি কিশোরের মরদেহ দেখতে পান। এ সময় সন্দেহভাজন ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Ad

ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন  বলেন, ‘আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত চলছে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

ফতুল্লা মডেল থানা পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুব আলম  বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৩ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা
৩ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা
২৫ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪৯:২৯











Follow Us