• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ সকাল ১১:৫৯:৪২ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

পুলিশের মাথা ফাটিয়ে পালিয়ে গেছে গরু চোর

১০ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৪২:২০

পুলিশের মাথা ফাটিয়ে পালিয়ে গেছে গরু চোর

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তালিকাভুক্ত কুখ্যাত গরু চোর রাসেল ইসলাম (৩৩)-কে গ্রেফতারের অভিযানে গেলে এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে সে পালিয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তেঁতুলিয়া মডেল থানার এসআই বদিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৪ নম্বর শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামে অভিযান চালায়। গরু চোর রাসেল ইসলামকে আটকের উদ্দেশ্যে তার বাড়ি ঘেরাও করা হয়।

Ad
Ad

পরে জানা যায়, অভিযুক্ত একটি কক্ষে দরজা বন্ধ করে অবস্থান করছে। পুলিশ দরজার সামনে গেলে সে টের পেয়ে হঠাৎ দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে এক পুলিশ সদস্যের মাথায় আঘাত করে পালিয়ে যায়।

Ad

ঘটনার পর আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজা মুনির পূর্বা।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম জানান, রাসেল ইসলাম একজন কুখ্যাত চোর। তার বিরুদ্ধে তিনটি ভ্যান চুরি ও একটি গরু চুরির মামলা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে আরও একটি গরু চুরির মামলা হয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। কিন্তু বাড়িতে না থাকায় এতদিন তাকে ধরা সম্ভব হয়নি। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে এই ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বদলগাছীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
বদলগাছীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
১০ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৯:৪৯






Follow Us