রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একাধিক মামলার আসামী, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
৫ এপ্রিল রোববার রাতে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটে এ অভিযান পরিচালনা করে।


অভিযানে গ্রেফতাররা হলেন— মো. আনোয়ার হোসেন (২৬), শিবাশীষ দত্ত (৫০), নাছির উদ্দিন (৪৫), জাহিদুল আলম (৩৫), ইরিন চাকমা (২২), ইমন চাকমা (১৯), সুশান্ত চাকমা (১৮), রনেল চাকমা (২২), মো. আকাশ (২২) এবং মিল্টন বিশ্বাস (৪০)।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে একাধিক মামলার আসামী ছাড়াও মাদক কারবারি ও মাদকসেবী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে শহরের মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available