• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:০৩:২৮ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৯:৩৪

রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে পূর্বশত্রুতা ও মাহফিলের অতিথি নির্ধারণকে কেন্দ্র করে এরশাদ আলী (৬৫) নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিপাইপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত এরশাদ আলী ইউসুফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের অনুসারী হিসেবে পরিচিত।

Ad
Ad

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় একটি মসজিদে ওয়াজ মাহফিল আয়োজনের বিষয়ে আলোচনায় বসে গ্রামবাসী। সভায় একপক্ষ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেয়। অন্যদিকে, এরশাদ আলীসহ অন্য পক্ষ সাবেক এমপি আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করার দাবি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা সৃষ্টি হয় এবং একপর্যায়ে সভাটি পণ্ড হয়ে যায়।

Ad

পরবর্তীতে রাত ৯টার দিকে তারাবিহ নামাজ শেষে বাড়ি ফিরছিলেন এরশাদ আলী। পথে আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী হিসেবে পরিচিত সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল ও জোয়াদসহ বেশ কয়েকজন তার পথরোধ করেন। একপর্যায়ে তারা পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে এরশাদ আলীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:১৫

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:৫৯

চাটখিলে তদন্ত চলাকালে শিক্ষকের মৃত্যু
চাটখিলে তদন্ত চলাকালে শিক্ষকের মৃত্যু
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৫:৩৪

এবার ইরানের পাল্টা হামলা শুরু
এবার ইরানের পাল্টা হামলা শুরু
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৫:৫৩



ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু: ট্রাম্প
ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু: ট্রাম্প
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৭:২৫





Follow Us