• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৯:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘাসের বস্তায় মিললো ১ লাখ ৩০ হাজার ইয়াবা, আটক ১

৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪১:৩২

ঘাসের বস্তায় মিললো ১ লাখ ৩০ হাজার ইয়াবা, আটক ১

রামু (কক্সবাজার) প্রতিনিধি: ঘাসের বস্তায় ভরে পাচারকালে কক্সবাজারের রামুতে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন আবু তাহের (২৫) নামে এক মাদক কারবারি।

Ad

আটক ব্যক্তি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের সুলতান আহমদের ছেলে।

Ad
Ad

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, ২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল চারটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম রামুর পাঞ্জেগানা বাজার-সৌনাইছড়ি সড়কের মধ্যম ঘোনার পাড়া কবর স্থানের সামনে চেকপোস্ট স্থাপন করে। এসময় এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি করা হয়। মোটরসাইকেলে থাকা ঘাসের বস্তা তল্লাশি করে ১ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদক পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আটক ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us