• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩১:৩০ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

মৃত্যুর আগে মাহিনকে পানি পর্যন্ত খেতে দেয়নি কেউ

২৪ আগস্ট ২০২৫ সকাল ০৯:৩০:১২

মৃত্যুর আগে মাহিনকে পানি পর্যন্ত খেতে দেয়নি কেউ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে নির্মমতার শিকার হয়ে নিহত হয়েছে মাত্র ১৪ বছরের কিশোর রিহান মাহিন। চোর সন্দেহে স্থানীয় কয়েকজন যুবক প্রকাশ্যে তাকে পিটিয়ে হত্যা করে। এমনকি মৃত্যুর আগে পানি পর্যন্ত খেতে দেয়নি কেউ।

Ad

২৩ আগস্ট শনিবার ময়নাতদন্ত শেষে মাহিনের মরদেহ নিজ গ্রামে আনা হলে শোকের মাতম শুরু হয় তার এলাকায়। একমাত্র সন্তানের মরদেহ বুকে জড়িয়ে হাহাকার করতে থাকেন বাবা-মা।

Ad
Ad

মাহিনের মা বলেন, ‘আমি বারবার তাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছ, আমার ছেলেকে একটা গ্লাস পানি দিতে বলেছি, কিন্তু তারা দেয়নি। তারা মানুষ না, জানোয়ারের চেয়েও নিষ্ঠুর।’

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর আহমদ বলেন, নিহতের মা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও দ্রুত ধরা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৯:০৩


ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:৩১

ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৯:০২




কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৩:৪৩


Follow Us