• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৪:৩৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

যশোরের পাচঁভুলোট সীমান্ত থেকে অস্ত্রসহ আটক ২

৩০ মে ২০২৫ সকাল ১১:২৫:৫৪

যশোরের পাচঁভুলোট সীমান্ত থেকে অস্ত্রসহ আটক ২

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা পাঁচভুলোট সীমান্ত থেকে ২টি নাইম এমএম পিস্তল ২টি খালি ম্যাগজিন ও ২টি মোবাইলসহ দুই অস্ত্র কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

Ad

আটকরা হলেন, শার্শা থানার পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিদ (৪৮) ও রবিউল সরদারের ছেলে ইচ্ছা সর্দার (৫০)।

Ad
Ad

২৯ মে বৃহস্পতিবার রাত আটটা ২০ মিনিটের দিকে বিজিবি অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের দু’জনকে আটক করে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন উপ অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারের নেতৃত্বে পাঁচভুলট বিওপির টহল দল সর্দারপাড়ার আব্দুল মজিদের বাড়িতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির আঙ্গিনায় মাটির নিচ থেকে পলিথিন দিয়ে মোড়ানো ১টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে আব্দুল মজিদের দেয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা  ইছা সর্দারের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকেও আটক করা হয়। এসময় তার গোয়াল ঘরের পাশ থেকে আরও ১টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us