• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১১:৪৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

২৭ মার্চ ২০২৫ সকাল ০৮:১০:৫৬

সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মো. নাছির উদ্দিন (৪০) নামে কৃষক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Ad

২৬ মার্চ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাতিলোটা ছরারকূল এলাকায় এই ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত নাছির উদ্দিন ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন নিজ বাড়িতে ইফতার শেষে নিজের ফার্মে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল বলেন, নাছির উদ্দিনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে তা তারা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সীতাকুণ্ড থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাহিয়ান বারি বলেন, ঘটনার পর ওসির নেতৃত্বে ফোর্স সেখানে গেছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us