• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:২২:২৪ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২৭ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:৩৮:২৭

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটার দায়ে একজনকে কারাদণ্ড ও একজনকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷ এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর কৃষিজমি কেটে মাটি বিক্রির বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের৷

২৬ ডিসেম্বর দুপুরে নবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা কলাকোপা ইউনিয়নের মাধবপুর-সাহেবখালী এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাটিকাটার সময় দুজনকে আটক করা হয় ৷ দোহারের রাকিবুল হাসান(২৩) নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং নবাবগঞ্জের চুড়াইনের মো. মিহনকে (২৩) তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়৷এসময় অবৈধভাবে কৃষিজমির মাটিকাটা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত ৷

Ad

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান এশিয়ান টিভি অনলাইনকে বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় ৷ ঘটনাস্থল থেকে হাতেনাতে দু'জনকে আটক করে একজনে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। নবাবগঞ্জ কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে ৷ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২







Follow Us