• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩২ রাত ০৮:০৫:২২ (01-Apr-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় স্কুলছাত্র শাহেদ হত্যা, সংবাদ সম্মেলনে সৎ ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ পিতার

১ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৩:০৮

রাঙ্গুনিয়ায় স্কুলছাত্র শাহেদ হত্যা, সংবাদ সম্মেলনে সৎ ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ পিতার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্কুলছাত্র শাহেদ ইসলাম হত্যা মামলায় সৎ ভাইয়ের পরিবারের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলেছেন নিহতের পিতা আব্দুল মোনাফ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

৩১ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দুবাইপ্রবাসী আব্দুল মোনাফ। এসময় উপস্থিত ছিলেন নিহত শাহেদের মা ও মামলার বাদী জান্নাতুল ফেরদৌস এবং স্বজনেরা।

Ad
Ad

লিখিত বক্তব্যে আব্দুল মোনাফ অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তি নিয়ে তাঁর সৎ ভাই আব্দুল গণির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে আব্দুল গণির ছেলে ছলিমুল্লাহ ঘটনার কিছুদিন আগে শাহেদ ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেন। পরে পরিকল্পিতভাবে শাহেদকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

Ad

নিহতের পরিবার জানায়, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহেদ ইসলাম। পরদিন ভোরে বাড়ির পাশের হাজারীবিল এলাকার একটি ফসলি জমি থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে। তারা হলেন জাহাঙ্গীর আলম (৪০), আহমদ উল্লাহ (৪০), আরিফ (২৭) ও বশির উল্লাহ (৪৭)।

সংবাদ সম্মেলনে নিহতের মা জান্নাতুল ফেরদৌস বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা এখনো তাঁদের হুমকি দিচ্ছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এদিকে, পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
১ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৩:৩৭

ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে রকিবুলের সাফল্য
ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে রকিবুলের সাফল্য
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৭


নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৫০

২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:০৬

টানা তিন দিন ঝড়-বজ্রবৃষ্টির আভাস
টানা তিন দিন ঝড়-বজ্রবৃষ্টির আভাস
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:৫৭

ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো দেশে
ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো দেশে
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৩৭

সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা
সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৪০


সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৩৭


Follow Us