• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৯:৪৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় চকলেটের প্রলোভন দেখিয়ে নাতনিকে ধর্ষণের চেষ্টায় দাদু শ্রীঘরে

২৪ জুন ২০২৪ সকাল ০৮:৫২:৪৫

বগুড়ায় চকলেটের প্রলোভন দেখিয়ে নাতনিকে ধর্ষণের চেষ্টায় দাদু শ্রীঘরে

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে চকলেটের প্রলোভোন দেখিয়ে ছয় বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টায় দাদুকে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তের নাম দেলোয়ার হোসেন ওরফে দেলু (৬৫)।

Ad

২২ জুন শনিবার দিবাগত রাত ১০টায় আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের শিবপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া দেলোয়ার হোসেন দেলু ওই গ্রামের খবির সাখিদারের ছেলে।

Ad
Ad

মামলা সূত্রে জানা যায়, ২২ জুন শনিবার বেলা ১টায় আদমদীঘি সদর ইউনিয়নের শিবপুর দক্ষিণপাড়া গ্রামের দেলোয়ার হোসেন দেলু (৬৫) পাশের বাড়ির সম্পর্কে তার নাতনী (৬) বাড়ির পাশে খেলা করার সময় চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে আনে। পরে শয়ন ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় কান্নাকাটি শুরু করলে তার স্বজনরা দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে ঢুকে শিশুটিকে উদ্ধার করে।

এরপর রাতে শিশুটি মা বাদী হয়ে দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে আদমদীঘি থানায় ধর্ষণের চেষ্টার এক মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযুক্ত দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে এবং ২৩ জুন রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬



Follow Us