• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৩৭:৩৭ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

কোম্পানীগঞ্জে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যার অভিযোগ

১৪ জুন ২০২৪ সকাল ১১:১৮:৫৭

কোম্পানীগঞ্জে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চর কলমি গ্রামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা করে ঘরে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে৷১৩ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে৷ নিহত ওই নারীর নাম ফারজানা আক্তার (২২), তিনি জেলার সুবর্ণচর উপজেলার চরবৈশাখী গ্রামের বসির উল্যাহর মেয়ে৷

নিহতের বাবা বসির উল্যাহ জানিয়েছেন, ৫/৬ বছর আগে চর এলাহী ইউনিয়নের চর কলমি গ্রামের সিরাজুল ইসলামের বড় ছেলে জহিরুল ইসলামের সাথে বিয়ে দেন মেয়েচে৷ জহির স্টিল আলমারির ব্যবসা করে৷ব্যবসার সূত্র ধরে একাধিক মহিলার সাথে জহিরের পরকীয়া সম্পর্কের ঘটনা ঘটে৷

Ad
Ad

বসির উল্যাহ জানিয়েছেন, তার মেয়ে ফারজানা বলেছেন, জহিরের মোবাইলে একটি মেয়ের সাথে যৌথ ছবি দেখতে পান৷এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া-মারামারি শুরু হয়৷পরে বসির উল্যাহ ও তার ছেলে খবির উদ্দিন এসে স্বামী-স্ত্রীকে মিলিয়ে দেন৷

Ad

নিহত ফারাজনার বড় ভাই খবির উদ্দিন জানিয়েছেন, জহিরের একাধিক পরকীয়ার ঘটনা তারা সমাধান করেছেন৷গতকালও তারা বিষয়টি সামাধানের চেষ্টা করেছেন৷ কিন্তু তার বোন তাদেরকে জানানোর কারণে জহির বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে৷ এমনকি তার বোনের মৃত্যুর খবরও তাদের দেয়া হয়নি৷পাশের বাড়ির জয়নাল মিয়া মৃত্যুর দুই ঘণ্টা পর খবর দিলে তারা এসে ফারজানাকে খাটে শোয়া অবস্থায় পেয়েছেন৷

অভিযুক্ত জহিরের বাবা সিরাজুল ইসলাম তার ছেলে ও পুত্রবধূর মধ্যে দীর্ঘ দিন ধরে ঝগড়ার কথা স্বীকার করে জানিয়েছেন, তার প্রথম স্ত্রীর মৃত্যুর কারণে তার ছেলেরা তার থেকে পৃথকভাবে ঘর করছে৷ গতকালের ঝগড়াঝাটির কথার জেরে ফারজানাকে চড় থাপ্পড় দেয়ার কথাও স্বীকার করেছেন৷ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় জহির তার ঘরে চিৎকার দিতে থাকে এবং এ সময় তার পুত্রবধূকে ঘরে সিলিংয়ের সাথে ঝুলেয়ে থাকতে দেখেন৷ পরে তারা ঝুলানো থেকে নামানোর পর লোকজনকে খবর দিলে জহির দ্রুত পালিয়ে যায়৷

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান মুঠোফোনে জানিয়েছেন, এসআই (নিরস্ত্র) মুজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসেন৷ ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি৷

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২









Follow Us