• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ দুপুর ০১:১৭:১০ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

নবজাতক সন্তান ও স্ত্রীকে রেখে টিকটকার মেয়ের হাত ধরে পালিয়েছে যুবক

২৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৪৩:০৪

নবজাতক সন্তান ও স্ত্রীকে রেখে টিকটকার মেয়ের হাত ধরে পালিয়েছে যুবক

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নে এক নবজাতকের পিতা এক টিকটকার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। পদ্ধারকান্দা গ্রামের মৃত ইসমাইলের ছেলে ফরহাদ মিয়া পাশের এলাকা চৌঘুরিয়া গ্রামের আয়েদ আলীর মেয়ে টিকটকার ঝুমাকে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

Ad

জানা যায়, পারিবারিকভাবে তানিয়া নামের এক যুবতীকে বিয়ে করার পর ফরহাদ টিকটকার ঝুমার সাথে সম্পর্কে জড়ায় এবং পালিয়ে গিয়ে তারা গোপনে বিয়ে করে। কিছুদিন পর তাদের গোপন বিয়ের কথা জানাজানি হলে টিকটকার ঝুমার সাথে তার স্বামী ফরহাদের সম্পর্কের ইতি টানতে ৮০ হাজার টাকা তানিয়ার বাবার বাড়ি থেকে এনে দিয়ে ঝুমার সাথে রফাদফা করেন তানিয়া।

Ad
Ad

ফরহাদের স্ত্রী তানিয়া জানান, তিনি কয়েকদিন আগে সন্তানের জন্ম দিয়েছেন। এর ভিতরেই ফরহাদ টিকটকার ঝুমার সাথে আবার সম্পর্কে জড়ায় এবং গত ২৪ ফেব্রুয়ারি শনিবার তার হাত ধরে আবার অজানায় পাড়ি জমিয়েছে।

ফরহাদের মা বলেন, ফরহাদের স্ত্রী শ্বশুড়বাড়ি থেকে ৮০ হাজার টাকা এনে ঝুমাকে দিয়ে ঝামেলার ইতি টেনেছিল সামাজিকভাবে। কিন্তু সে আবার তার সাথে পলায়ন করেছে। আমরা উভয়ের বিচার চাই।

এ ব্যাপারে টিকটকার মেয়ে ঝুমার মা জানান, মেয়ে পালিয়ে যাওয়ার সময় তারা বাসায় ছিলেন না।

এদিকে আইনি সহায়তা চাইতে গেলে এলাকার কয়েকজন নেতা তাদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে পুলিশি সহায়তা নিতে ভয় পাচ্ছেন বলে জানান ফরহাদের স্ত্রী তানিয়া। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৫:২১

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৪৮



যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩১:৫০

সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:২২


প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত
প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১২:৫৬


Follow Us