• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৯:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

১৪ অক্টোবর ২০২৩ সকাল ০৭:৫৬:০৫

সিরাজগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

চলনবিল প্রতিনিধি: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ঢাকা বগুড়া মহাসড়ক থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা।

Ad

১৩ অক্টোবর শুক্রবার বিকেলে সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

Ad
Ad

আটক মাদক কারবারিরা হলো, রংপুর জেলার পীরগঞ্জ থানার বড় করিমপুর গ্রামের মৃত বনমালীর ছেলে শ্রী সুজন চন্দ্র (৩২), শ্রী যতীনের ছেলে শ্রী যতীশ চন্দ্র (৩৫) ও শ্রী কাঞ্চন চন্দ্রের ছেলে শ্রী বিজয় চন্দ্র (৩০)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি করা হয়। এ সময় শ্যামলী এন,আর ট্রাভেলস নামক বাস থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। সন্ধ্যার দিকে উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬



Follow Us