সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় তেলের ড্রাম ভর্তি একটি ট্রাক ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ি, দেশীয় অস্ত্র ও একটি খেলনা ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বানিয়াদী এলাকায় এলায়েট মিলস সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তেলের ড্রাম ভর্তি একটি ট্রাক ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেনের নির্দেশনায় এসআই (নি.) মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানে দুই ডাকাতকে দেশীয় অস্ত্র ও একটি খেলনা ওয়াকিটকিসহ গ্রেফতার করে এবং লুণ্ঠিত তেলের ড্রাম ভর্তি ট্রাক উদ্ধার করা হয়। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়িও জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available