লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার আদালত প্রাঙ্গণ এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সরকারের বিশেষ ওএমএস কার্যক্রমের অংশ হিসেবে এ বিক্রি চলছে।
২৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাক থেকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের দীর্ঘ সারি দেখা গেছে।


সরেজমিনে দেখা যায়, আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা একটি নীল রঙের মিনি ট্রাকের সামনে নারী ও পুরুষদের জন্য আলাদা দুটি দীর্ঘ লাইন। ট্রাকে টাঙানো মূল্যতালিকা অনুযায়ী ভোজ্যতেল প্রতি লিটার ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা এবং ছোলা ৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। খোলা বাজারের তুলনায় দাম কম হওয়ায় ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

লাইনে দাঁড়িয়ে থাকা সাহেরা বেগম বলেন, ‘বাজারে সবকিছুর দাম বাড়তি। এখান থেকে তেল আর ডাল কিনলে অনেক টাকা সাশ্রয় হয়। তাই অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি।’ তবে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ার আশঙ্কায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে জেলা শহরসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে টিসিবির ট্রাক সেল কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি কৃত্রিম সংকট রোধ ও মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available