• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:১৪:৪০ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

২৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৩২

রাজশাহীতে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহী ব্যুরো: রাজশাহীর শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. সাব্বির (২১) নামে এক যুবককে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি বুধবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়ির সামনেই এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত সাব্বির ওই এলাকার শাহিন ইসলামের ছেলে। তিনি বাবার খাবারের হোটেলে কাজ করতেন।

Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জাসন মাদকাসক্ত এবং সম্প্রতি তার বেপরোয়া আচরণ বেড়ে গিয়েছিল। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাসনের মা শিরিন বেগম তাঁদের আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেছিলেন। জমি বিক্রি নিয়ে ক্ষুব্ধ ছিলেন জাসন। এ নিয়ে মঙ্গলবার তিনি শাহিন ইসলামকে মারধরও করেন। পরদিন বুধবার দুপুরে সাব্বিরকে একা পেয়ে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান জাসন।

গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন জানান, অভিযুক্ত জাসন পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







রাজশাহীতে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
রাজশাহীতে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
২৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৩২





Follow Us