নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১।
৯ মে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে নিশ্চিত করেন র্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা উজ্জ্বল।


গ্রেফতার পলাশ হোসেন আকাশ (৩২) ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে পলাশ হোসেন আকাশকে তল্লাশি করে তার কাছ থেকে একটি শটগান ও তিন রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available