• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:২৪:১৫ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

নারীরা স্নাতক পর্যন্ত বিনা খরচে পড়ার সুযোগ পাবে: পর্যটনমন্ত্রী

১২ জুন ২০২৬ বিকাল ০৪:৪৩:০৫

নারীরা স্নাতক পর্যন্ত বিনা খরচে পড়ার সুযোগ পাবে: পর্যটনমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: নারীদের স্নাতক পর্যন্ত বিনা খরচে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে নতুন বাজেটে প্রস্তাব রাখা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

১২ জুন শুক্রবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষতা সহায়তা কর্মসূচির আওতায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, “নারীদের স্নাতক পর্যন্ত বিনা খরচে পড়াশোনার সুযোগ দেওয়ার প্রস্তাব এবারের বাজেটে রাখা হয়েছে। দেশের উন্নয়নে নারী শিক্ষার বিকল্প নেই। শিক্ষিত নারীই একটি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি বলেন, শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে এবারের বাজেটে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা যে বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেছ, সেগুলো বাস্তবে রূপ দিতে হবে। নতুন চিন্তা ও উদ্ভাবনের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি ও পরিবেশবিষয়ক নানা প্রকল্প উপস্থাপন করেন। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষক এবং বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থী ও দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
১২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৪



Follow Us