• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৪০:১২ (25-Apr-2026)
  • - ৩৩° সে:

জ্বালানি মূল্যবৃদ্ধি হলেও রপ্তানিতে বড় প্রভাব পড়েনি: বস্ত্র ও পাটমন্ত্রী

২৫ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪২:১৪

জ্বালানি মূল্যবৃদ্ধি হলেও রপ্তানিতে বড় প্রভাব পড়েনি: বস্ত্র ও পাটমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জ্বালানি মূল্যবৃদ্ধি হলেও রপ্তানিতে বড় প্রভাব পড়েনি বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, "বিদ্যুৎ উৎপাদনের পরই তা ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়, ফলে জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গেছে—এমন ধারণা সঠিক নয়। রপ্তানি হ্রাসের পেছনে বৈশ্বিক বাজারের মন্দাভাবই বড় কারণ হিসেবে কাজ করছে।"

২৫ এপ্রিল শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Ad
Ad

মন্ত্রী আরও বলেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাসভাড়া বা নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোরও আহ্বান জানান তিনি। একই সঙ্গে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইনটেনসিভ শিল্পের পরিবর্তে কম জ্বালানি নির্ভর কারখানা গড়ে তোলার পরামর্শ দেন।

Ad

এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে ইতোমধ্যে দুটি প্লটে শিল্প স্থাপন করা হয়েছে এবং আরও দুটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছে। বাকি প্লটগুলোতে কিছু স্থানীয় দখল সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধান করে সব প্লটে বিনিয়োগ নিশ্চিত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাবরক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং বর্ণালী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির।

পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী টেক্সটাইল শিল্পপল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা ঘুরে দেখেন এবং পরবর্তীতে অন্যান্য প্লটও পরিদর্শন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us