খুলনা ব্যুরো: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাথে টেলি কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনায় প্রতিশ্রুতি দেয়া হলেও তা বাস্তবায়ন করেনি খুলনা তিন ডিপোর মহাব্যবস্থাপকরা।
যে কারণে আজ রোববার ২য় দিনে জ্বালানি তেল ব্যবসায়ীরা পদ্ম, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছে। ফলে খুলনা বিভাগের ১০ জেলা ও ৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। চাহিদা অনুযায়ী তেল না পাওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি খুলনা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।


চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় খুলনা বিভাগসহ ১৫ জেলার ব্যবসায়ীরা শনিবার সকাল থেকে পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেয়। পরে রাত ৮টায় রাত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাথে জ্বালানি ব্যবসায়ী নেতা সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের মুঠোফোনে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনার বিপিসি কর্তৃক নেয়া সিদ্ধান্ত রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রয় প্রত্যাহারে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। এরই আলোকে জ্বালানি ব্যবসায়ীরা তাদের তেল উত্তোলন বন্ধ রাখার কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
পরবর্তীতে রোববার সকাল ৮টায় পেট্রোল পাম্প মালিক ও এজেন্সি ডিলাররা তেল উত্তোলনের উদ্দেশ্যে তাদের প্রতিনিধিরা পদ্ম, মেঘনা ও যমুনা ডিপোতে পাঠায়। সেখানে গিয়ে যখন জানতে পারে যে, ব্যবসায়ীদের চাহিদা মত জ্বালানি তেল দেয়ার কোনো নির্দেশনা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে ডিপো কর্তৃপক্ষে দেয়া হয়নি। এরপর পরই পুনরায় বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি নেতৃবৃন্দ তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
বৈঠকে মালিক সমিতির নেতারা জানান, আগে চাহিদা অনুযায়ী প্রতিটি ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হতো। চলমান বৈশ্বিক সংকট দেখিয়ে বিপিসির নির্দেশে চাহিদা মোতাবেক তেল সরবরাহ করছে না। খুলনা বিভাগসহ ১৫ জেলায় প্রতিদিন অকটেন, পেট্রোল, ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের চাহিদা ৪০ থেকে ৪৫ লক্ষ লিটার। সেখানে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে ৯ লক্ষ লিটার। ফিলিংস্টেশন, এজেন্সি ও মালিকরা তিনটি তেল ডিপো থেকে দেড় লক্ষ হারে সাড়ে ৪ লক্ষ লিটার বৃদ্ধির করার প্রস্তাব দিলে সে বিপিসি সে প্রস্তাব না মানায় জ্বালানি ব্যবসায়ীরা স্বেচ্ছায় তেল উত্তোলন ও বিপণন বন্ধ করে দিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available