• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:৪৩:০০ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে ৮ পুলিশ আহত

২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৮:৪৭

প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে ৮ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে গার্ড অব অনার দিতে যাওয়া পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এই ঘটনায় অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

আহতরা হলেন-এএসআই নিজাম, কনস্টেবল জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান, শরিফ, মহিউদ্দিন, মেহেদী হাসান এবং নায়েক জুয়েল মিয়া। পরে দুর্ঘটনার খবর পেয়ে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

Ad

আহতদের মধ্যে নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, সকালে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দেওয়ার জন্য জেলা পুলিশ লাইনস থেকে পুলিশ সদস্যদের নিয়ে একটি গাড়ি বাঞ্ছারামপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে গাড়িটি ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ৮ পুলিশ সদস্য আহত হন। পরে তাদেরকে উদ্ধারকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:২৪





রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২১:২৪


দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেফতার ১
দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেফতার ১
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪০



Follow Us