• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:২৭:১৪ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

গভীর রাতে লাগা আগুনে পুড়ে গেল মসজিদ

২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২৭:৫৩

গভীর রাতে লাগা আগুনে পুড়ে গেল মসজিদ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়ীয়া মধ্য পাড়া এলাকায় একটি টিনশেড মসজিদে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মসজিদের ভেতরে থাকা মালামাল ও স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে।

২২ ফেব্রুয়ারি রোববার দিনগত রাত প্রায় ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৪টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

Ad
Ad

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে মসজিদের ভেতরে থাকা কার্পেট, জেনারেটর, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয়দের চেষ্টায় মসজিদের কিছু টিন অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

Ad

এলাকার বাসিন্দা ইদ্রিস আলী জানান, মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর কাজে অংশ নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মসজিদের ভেতরের প্রায় সবকিছু পুড়ে যায়।

এ বিষয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের সময় মসজিদের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:১১





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮






Follow Us