নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা দেশে মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জনপ্রিয় জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল। ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ শীর্ষক এই উদ্যোগের আওতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ১০০টিরও বেশি মসজিদে বিশেষ পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মাসব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে। লাইজলের নিজস্ব টিমের পাশাপাশি স্বেচ্ছাসেবক ও স্থানীয় ধর্মীয় নেতারা কার্যক্রমে অংশ নিচ্ছেন।


প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে মসজিদে মুসল্লিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ঢাকার অনেক মসজিদে কার্পেট থাকলেও রাজধানীর বাইরে এখনো অনেক মসজিদে খালি মেঝেতে নামাজ আদায় করা হয়। এ বাস্তবতায় স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
রমজান মাসে মসজিদগুলো নামাজ ছাড়াও ইফতার এবং সেহরিতে মুসল্লিদের পদচারণায় মুখর থাকে। তাই পরিচ্ছন্নতার গুরুত্ব আরও বেড়ে যায়। শুধু রমজানেই নয়; মসজিদের দীর্ঘস্থায়ী পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রেখে প্রতিটি মসজিদে লাইজল প্রদান করছে এক বছরের জন্য ফ্লোর ক্লিনিং সলিউশন। এছাড়াও প্রত্যেক মসজিদে রমজান উপলক্ষে বিশেষ রমজান ক্যালেন্ডার বোর্ড এবং হাইজিন কিট বক্স প্রদান করছে লাইজল।
রেকিট বাংলাদেশ-এর মার্কেটিং হেড সাবরিন মারুফ তিন্নি বলেন, ‘পবিত্র রজমানে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে বেশি বেশি সময় ইবাদত-বন্দেগিতে পার করেন। পরিচ্ছন্ন পরিবেশ মুসল্লিদের স্বস্তিতে ইবাদত করার মনোযোগ আরও বাড়িয়ে দেয়। আমরা বিষয়টিকে মাথায় রেখেই সারা দেশে মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমে যুক্ত হয়েছি। ভবিষ্যতেও সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারে আমাদের এই উদ্যোগ চলমান থাকবে।’
তিনি আরও বলেন, ঘরের পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিক পরিসরেও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা তাদের দায়িত্ববোধের অংশ। পাঁচটি ভ্যারিয়েন্টে বাজারে থাকা লাইজলের ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ উদ্যোগ সেই সামাজিক অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available