• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৪:৫৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না

৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫০:০১

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রিজাইডিং অফিসারসহ তিন শ্রেণির ব্যক্তি ছাড়া কেউ ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Ad

৮ ফেব্রুয়ারি রোববার এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তা নির্দেশনা পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারি সচিব মো. শহিদুল ইসলাম।

Ad
Ad

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার; ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি এর ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ এপ্লিকেশনব্যবহারকারী ২ জন আনসার সদস্য ব্যতীত কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভারতের কাছে হারের পর ট্রাম্পের পোস্ট
ভারতের কাছে হারের পর ট্রাম্পের পোস্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৪:০৩


লেবাননে ভবন ধসে নিহত অন্তত ৯
লেবাননে ভবন ধসে নিহত অন্তত ৯
৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪২:০৩








Follow Us