নিজস্ব প্রতিবেদক : ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যায় জড়িত ৬ আসামি গ্রেফতার। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও নিহত ব্যাক্তির ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্বদিকে লাইনের উপর রেলওয়ে পুলিশ কর্তৃক আবু সুফিয়ান (১৯) নামক একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। মৃত ব্যক্তির পিতা বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


এ ঘটনায় ২ ফেব্রুয়ারি রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভৈরব পৌরসভা এলাকা হতে ভৈরব রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী সুজন (২০), সায়েম (২৬), দানিয়েল (২৪), আলমগীর (৩২), রনি (২৬) ও পাপ্পু (১৪) কে গ্রেফতার করে।
রেলওয়ে পুলিশ জানায়, আসামীরা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। প্রাথমিক তদন্তে জানা যায় নিহত আবু সুফিয়ান বৃহস্পতিবার রাতে বিমানবন্দর রেলস্টেশন থেকে এগারো সিন্দুর ট্রেন যোগে ভৈরব স্টেশনে পৌঁছার পর ট্রেন থেকে নেমে পূর্ব দিকে রেললাইন ধরে যাওয়ার সময় ওত পেতে থাকা ছিনতাইকারীরা ভিকটিমের পথরোধ করে তার মানিব্যাগ, মোবাইল ফোন জোরপূর্বক কেড়ে নেওয়ার চেষ্টা করে।
দস্তাদস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা ভিকটিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ভিকটিম রক্তাক্ত ও গুরুতর আহত হয়ে রেললাইনে লুটিয়ে পড়লে আসামিরা ভিকটিমের ট্রাভেল ব্যাগ, মানিব্যাগ, মোবাইল নিয়ে পালিয়ে যায়। গতরাতে
অভিযানে আটককৃত খুনিদের দেখানো ও শনাক্ত মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও ভিকটিমের ব্যবহৃত লুণ্ঠিত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available