• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৩৪:৪২ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

মিয়ানমার থেকে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

২৯ আগস্ট ২০২৪ দুপুর ১২:৩৬:০৬

মিয়ানমার থেকে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

কক্সবাজার প্রতিনিধি: সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ভেসে আসা মর্টার শেল ও বিমান হামলার বিস্ফোরণের শব্দে ২৮ আগস্ট বুধবার গভীর রাতে কেঁপে উঠে কক্সবাজারের টেকনাফ উপজেলা। এতে আতঙ্কিত হয়ে পড়েন নাফ নদী-তীরবর্তী উপজেলার বাসিন্দারা।

টেকনাফে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। এভাবে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তের বাসিন্দাদের মধ্যে।

Ad
Ad

টেকনাফ সীমান্ত এলাকার গিয়াস উদ্দিন নামক একজন সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, মধ্যরাতে ভয়ংকর শব্দে ঘুম ভেঙেছে, মনে হচ্ছে যুদ্ধবিমান ঘরের ওপর দিয়ে চক্কর দিচ্ছে।

Ad

সাজ্জাদুল করিম নামে আরেকজন লেখেন, যেভাবে শব্দ ভেসে আসছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে শ্রবণশক্তি হারাবো।

সেন্টমার্টিন এলাকার বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, গতকাল থেকে সেন্টমার্টিনে মিয়ানমার থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ধারণা করছি, এবার হামলা হচ্ছে মায়ানমারের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া এলাকায়।

টেকনাফ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, রাত ১২টার পর থেকে টানা কয়েক ঘণ্টা বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। এতে মানুষের নির্ঘুম রাত কাটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১







Follow Us