• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩৬:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হাটহাজারীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৭ নভেম্বর ২০২৩ দুপুর ০১:৪১:০৫

হাটহাজারীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

Ad

৭ নভেম্বর মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী থানাধীন মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

জানা গেছে, দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি ফটিকছড়িমুখী এবং বাসটি চট্টগ্রামগামী ছিল। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা

দুর্ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. আদিল মাহমুদ ও হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. আদিল মাহমুদ বলেন, বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়। বাসটিরও সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে বলে জানান হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us