• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৪:৪৩ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেলেন ঢাবি উপাচার্য

২৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৮:০৬

আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেলেন ঢাবি উপাচার্য

ক্যাম্পাস প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গিয়েছেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

২৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে তিনি শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিক্যাল সেন্টার এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে যান।

পরিদর্শনের সময় উপাচার্য আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

এ সময় তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপাচার্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
১৮ জুন ২০২৬ সকাল ১১:২০:২৯


Follow Us