• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:২০:১৪ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৩ এপ্রিল ২০২৬ রাত ০৯:৪৭:৫৪

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

হাবিপ্রবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এ অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।

১৩ এপ্রিল সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

Ad
Ad

প্রো-ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।

Ad

রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ বিভিন্ন হলের হল সুপার, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। ক্রীড়াবিদদের শপথ পাঠ, মার্চ পাস্ট ও মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য।

দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য।

প্রতিযোগিতায় অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান, ‘এমন আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, “শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে এ ধরনের ক্রীড়া কার্যক্রম আমাদের মধ্যে দলগত চেতনা ও সম্প্রীতি গড়ে তোলে।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন আমাদের জন্য উৎসবের মতো। এতে নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগ দেওয়ার অনুপ্রেরণা পাওয়া যায়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us