• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৫:২৯ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি

১৩ এপ্রিল ২০২৬ রাত ০৮:২২:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন সহ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবদুস সালাম। বর্তমানে তিনি বিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। 

১৩ এপ্রিল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুস সালামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য (একাডেমিক) পদে সাময়িকভাবে কয়েকটি শর্তে নিয়োগ প্রদান করা হলো।

শর্তগুলো হচ্ছে—এ নিয়োগ সহ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। সহ-উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ। করবেন

তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
১৮ জুন ২০২৬ সকাল ১১:২০:২৯


Follow Us