ডেস্ক রিপোর্ট: পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার রাজমনিপাড়া এলাকায় নৌকাডুবির ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করেছে সেনাবাহিনী।
আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেইজে করা এক পোস্ট থেকে জানা যায়, ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে স্থানীয় নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন যাত্রী বহনকারী একটি অতিরিক্ত বোঝাই নৌযান হঠাৎ ডুবে যায়।


ঘটনাটি সেনাবাহিনীর একটি টহল দলের নজরে আসে। পরে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং পানিতে থাকা ১১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।


উদ্ধারকৃতদের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরে উদ্ধার হওয়া সবাইকে প্রাথমিক সহায়তা দিয়ে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় নিরাপত্তা ও জনসুরক্ষা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের টহল ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available