নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. ফরহাদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
২ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের দশতলা এলাকার সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।


হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফরহাদ মোটরসাইকেল যোগে উল্টো পথে সাইনবোর্ড এলাকা থেকে শিমরাইল মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি যানবাহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available