• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ দুপুর ০১:৩৮:০৭ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, নিহত ৩

১৮ মার্চ ২০২৬ সকাল ১১:২৭:২৫

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, নিহত ৩

বগুড়ার প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী নিহত হয়েছেন।

আজ ১৮ মার্চ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

Ad

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থাও গুরুতর ছিল।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মর্তুজা নূর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
১৮ মার্চ ২০২৬ দুপুর ০১:১৪:১৮











Follow Us