• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:১৫:১৮ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে কভারভ্যানের চাকায় পিষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রি নিহত

১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৩:০৯

ফকিরহাটে কভারভ্যানের চাকায় পিষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রি নিহত

বাগেরহাট পশ্চিম প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় কভারভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাসিব মোল্লা (২৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত হাসিব মোল্লা উপজেলার বারাশিয়া গ্রামের কাশেম মোল্লার ছেলে।

Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিব মোল্লা ফকিরহাট বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তিনি বিশ্বরোড মোড় এলাকায় এসে বাইপাস সড়ক থেকে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘এন আর কার্গো সার্ভিস’ নামে একটি কভারভ্যানের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘসময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক কভারভ্যানটি আটক করা হয়েছে; তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
৪ মার্চ ২০২৬ দুপুর ১২:৪৮:৪১





Follow Us